বিনোদন

সর্বোচ্চ পুরস্কার ‘ওপেনহাইমার’র ঘরে, অস্কারের পূর্ণ তালিকা

অস্কার ২০২৪

অস্কার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতা ও সেরা সিনেমাটোগ্রাফির মতো প্রধান এই পুরস্কারগুলোর পাশাপাশি সর্বোচ্চ ৭টি বিভাগে অস্কার ঘরে তুললো ২০২৩ সালের আলোচিত ছবি ‘ওপেনহাইমার’! এর পরের অবস্থানেই আছে আরেক আলোচিত ছবি ‘পুওর থিংস’।

বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চালক জিমি কিমেল। পুরস্কারের পূর্ণ তালিকা থাকলো এখানে:

অস্কার ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উল্লসিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ সেরা ছবি: ওপেনহাইমার
সেরা নির্মাতা: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা চিত্রগ্রহণ: ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)
সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেজ ইন মারিওপোল (মাস্তিসলাভ চেরনভ, ইউক্রেন)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা সহঅভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা সহঅভিনেত্রী: ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি
সেরা অ্যাডাপ্টেট চিত্রনাট্য: আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স)

সেরা চলচ্চিত্র সম্পাদনা: ওপেনহাইমার (জেনিফার লেম)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: পুওর থিংস (নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার)

সেরা মৌলিক আবহসংগীত: লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকবি ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, চলচ্চিত্র: বার্বি)

অস্কার ২০২৩: সেলিব্রিটি ও পারফর্মাররা লাল গালিচায়. Channel i News - চ্যানেল আই নিউজ সেরা পোশাক পরিকল্পনা: পুওর থিংস (হলি ওয়াডিংটন)
সেরা শিল্প নির্দেশনা: পুওর থিংস (জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক)
সেরা শব্দ: দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান (তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (ওয়েস অ্যান্ডারসন, স্টিভেন রালস)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো (ডেভ মালিন্স, ব্র্যড বুকার)

সম্মানসূচক অস্কার
আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন

জিন হার্শল্ মানবিক অ্যাওয়ার্ড
মিশেল স্যাটার (সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী)

বিষয়:ওপেনহাইমার ক্রিস্টোফার নোলান সেরা অভিনেতা সেরা ছবি সেরা নির্মাতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…