চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইফার মঞ্চে তারকাদের ঝলক, পুরস্কারে সেরা যারা

বাইফার ৫ম আসরে কিংবদন্তী অভিনেত্রী সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে দেয়া হয় আজীবন সম্মাননা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ০৯, মে ২০২৬
বিনোদন
A A

তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি, ঝলমলে আলো আর পুরস্কারজয়ের উচ্ছ্বাসে জমে উঠেছিল ‘নতুনধরা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পঞ্চম আসর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর হল অব ফেমে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের শতাধিক তারকার মিলনায়তনে রূপ নেয় পুরো আয়োজন।

লালগালিচায় তারকাদের আগমন, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাদিয়া আফরিন মিম ও ইমতু রাতিশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইফা অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মেরিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এদিন অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় কিংবদন্তী অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর হাতে। দর্শকদের করতালিতে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’-এর ট্রেলার উন্মোচন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে ২৯টি বিভাগে পুরস্কার দেওয়া হয়।

চলচ্চিত্র বিভাগে জুরি বোর্ডের বিচারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শরিফুল রাজ। আর সাবা-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘দম’-এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রেদওয়ান রনি।

Reneta

জনপ্রিয় বিভাগে ‘দম’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। ‘বনলতা এক্সপ্রেস’-এর জন্য জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সাবিলা নূর। ‘দম’-এ অভিনয়ের জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী।

নাটক বিভাগে ‘ফ্যামিলি ম্যান’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন প্রবীর রায় চৌধুরী।

ওটিটি বিভাগে ‘বোহেমিয়ান ঘোড়া’-র জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। একই কাজের জন্য সেরা ব্রেকথ্রু সম্মাননা পেয়েছেন রুনা খান। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা হয়েছেন তৌসিফ মাহবুব এবং সেরা অভিনেত্রী হয়েছেন সাদিয়া আয়মান।

সংগীত বিভাগে জুরি বোর্ডের বিচারে যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল। জনপ্রিয় বিভাগে সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল এবং সেরা গায়িকার পুরস্কার উঠেছে দোলা রহমান-এর হাতে।

পুরো আয়োজনজুড়ে ছিল গান, নৃত্য, ফ্যাশন শো ও তারকাদের প্রাণবন্ত উপস্থিতি। অংশ নেন দীঘি, ইরফান সাজ্জাদ, আদর আজাদ, শরিফুল রাজ-সহ আরও অনেকে।

আয়োজকদের ভাষ্য, বাইফা এখন শুধু পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; বরং দেশীয় শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজীবন সম্মাননাপুরস্কারবনলতা এক্সপ্রেসবাইফালিড বিনোদনশোবিজসাবিনা ইয়াসমিনসুচন্দাসেরা অভিনেতাসেরা সিনেমা
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT