চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮তম অস্কারে অভিনয়ের মুকুট জর্ডান-বাকলির দখলে

সিনার্স এর জন্য সেরা অভিনেতা জর্ডান, হ্যামনেট এর জন্য সেরা অভিনেত্রী বাকলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

৯৮তম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেতা মাইকেল বি. জর্ডান, ‘সিনার্স’-এর জন্য তিনি এই সম্মাননা পান। এটি তার প্রথম অস্বকার। অন্যদিকে ‘হ্যামনেট’-এ অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। এটিও তার ক্যারিয়ারের প্রথম অস্কার।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় সোমবার ভোরে বসে অস্কারের ৯৮তম আসর। পুরস্কার ঘোষণার শেষ দিকে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কারের পালা আসে।

সেরা অভিনেতা বিভাগে জর্ডান শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিজয়ী হন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে ছিলেন টিমোথি শালামে এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো অভিনেতা।

Banglabid

পুরস্কার গ্রহণের সময় জর্ডান বলেন, “ঈশ্বর মহান।” তিনি মঞ্চ থেকে তার মাকে উদ্দেশ করে কথা বলেন এবং পরিবারের অন্য সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

পরিচালক রায়ান কুগলারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে জর্ডান বলেন, “তোমাকে সহকর্মী ও বন্ধু বলতে পারা আমার জন্য সম্মানের। তুমি আমাকে নিজেকে প্রকাশ করার সুযোগ দিয়েছ।”

৩৯ বছর বয়সী জর্ডান অস্কারের ইতিহাসে সেরা অভিনেতা বিভাগে বিজয়ী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ অভিনেতা। এর আগে এই পুরস্কার জিতেছেন ফরেস্ট হোয়াটেকার, ডেঞ্জেল ওয়াশিংটন এবং সিডনি পইটিয়ারসহ আরও কয়েকজন।

Reneta

‘সিনার্স’-এ জর্ডান যমজ দুই ভাই ইলাইজা ‘স্মোক’ এবং এলিয়াস ‘স্ট্যাক’ মুর চরিত্রে অভিনয় করেন। একই ছবিতে যমজ চরিত্রে অভিনয় করে অস্কার জয় করা প্রথম অভিনেতাও তিনি।

অন্যদিকে সেরা অভিনেত্রী বিভাগে প্রথম আইরিশ বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন জেসি বাকলি। এর আগে আইরিশ অভিনেত্রী রনান এবং রুথ এই বিভাগে মনোনীত হয়েছিলেন, কিন্তু পুরস্কার জিততে পারেননি।

‘হ্যামনেট’ ছবিতে বাকলি অভিনয় করেছেন অ্যাগনেস শেক্সপিয়ার চরিত্রে, যিনি নাট্যকার উইলিয়াম শেকসপিয়ার–এর স্ত্রী। এতে শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক ক্লোয়ে ঝাও।

পুরস্কার গ্রহণের সময় বাকলি সহ-মনোনীত অভিনেত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, “তোমাদের শিল্প আর হৃদয় আমাকে অনুপ্রাণিত করে। আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে চাই।”

তিনি তার পরিবার, বাবা এবং সঙ্গী ফ্রেডের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদ্যোজাত মেয়ে আইলাকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি তোমাকে ভালোবাসি এবং তোমার মা হতে পেরে গর্বিত।”

এ বছর পুরস্কারের দৌড়ে বাকলি দারুণ সাফল্য দেখিয়েছেন। অস্কারের আগে তিনি বাফটা, গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড–এও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সিনার্স’‘হ্যামনেট’অস্কার ২০২৬জর্ডানজেসি বাকলিলিড বিনোদনসেরা অভিনেতাসেরা অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT