প্রয়াত বিচারপতি-আইনজীবীদের স্মরণে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের স্মরণে অনুষ্ঠিত ফুলকোর্ট রেভারেন্সের ছবি, যেখানে বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রয়াত বিচারপতি ও আইনজীবীদের মৃত্যুতে সুপ্রিম কোর্টে স্মরণ সভা (ফুলকোর্ট রেভারেন্স) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদালত কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রয়াত ৬ জন বিচারপতি ও ৯৯ জন আইনজীবীর পরিচিতি তুলে ধরে তদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রয়াতদের স্মরণ করে বক্তব্য দেন।
আইনজীবীদের উপস্থিততে কানায় কানায় পূর্ণ এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।






