জুলাইয়ে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের পাম্প থেকে তেল ঢালা হচ্ছে, বাজারের মূল্য সূচক ব্যাকগ্রাউন্ডে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
জুলাই মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে।
রোববার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী, জুন মাসের মতো জুলাইয়েও প্রতি লিটার ডিজেলের মূল্য ১০২ টাকা, কেরোসিনের মূল্য ১১৪ টাকা, পেট্রলের মূল্য ১১৮ টাকা ও অকটেনের মূল্য ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, জুন মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রলের দাম ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়। তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






