বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তেলপাম্পগুলোতে গত রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।







