চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সংকটে বাজারে চাপ, সবজি-মুরগির দাম ঊর্ধ্বমুখী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

জ্বালানি সংকটের প্রভাবে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটায় রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। বিশেষ করে সবজি ও মুরগির দামে এক মাসের ব্যবধানে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

আজ ১০ এপ্রিল শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটের কারণে ট্রাক ঠিকমতো পণ্য পরিবহন করতে পারছে না, ফলে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে গেছে। এক মাসের ব্যবধানে মুরগির দাম প্রায় ১৫০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে প্রতি কেজি ৪০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের দৈনন্দিন খরচ বেড়ে গেছে।

এদিকে, দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এসময় ইলিশ খাওয়ার ঐতিহ্যকে কেন্দ্র করে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় রূপালি ইলিশের দামও ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি চাহিদার সুযোগেই দাম কিছুটা বাড়ানো হয়েছে। তবে কিছুটা স্বস্তি মিলছে আলু ও পেঁয়াজের বাজারে। মৌসুমের কারণে এ দুই পণ্যের দাম তুলনামূলক কম রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

Banglabid

উচ্চমূল্যের চাপে অনেক ক্রেতাই অসহায়ভাবে পরিস্থিতি মেনে নিচ্ছেন। তাদের মতে, আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, যা সংসার চালানো কঠিন করে তুলছে। বিক্রেতাদের আশঙ্কা, জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে বাজারে নিত্যপণ্যের দাম সহসা কমবে না। ফলে সামনে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি সংকটবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT