চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠিকানায় জায়েদ খানের নতুন যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
বিনোদন
A A
জায়েদ খান মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, দর্শকদের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক থেকে প্রচারিত জনপ্রিয় প্রবাসী গণমাধ্যম ঠিকানা টিভি এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। তাদের নতুন আয়োজনের নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। যেখানে নিয়মিত সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান-কে।

একেবারেই ব্যতিক্রমী ধাঁচের এই টক শো-টি প্রতি শুক্রবার রাতে (বাংলাদেশ সময়) সম্প্রচারিত হবে শুধুমাত্র ঠিকানা টিভিতে। এতে থাকছে তারকাদের গভীর ও অন্তরঙ্গ আলাপচারিতা, প্রবাস জীবনের নানা জানা-অজানা গল্প, নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনা, সমাজ বাস্তবতার আলোচনাসহ আরও অনেক কিছু।

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন জানিয়েছেন, “এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। আমরা গর্বিত যে জায়েদ খান আমাদের এই যাত্রায় সঙ্গী হয়েছেন।”

Banglabid

শুধু শোয়ের উপস্থাপক হিসেবেই নয়, জায়েদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে নিজেকে আরও সক্রিয়ভাবে জড়িয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং যুক্ত হয়েছেন ঠিকানা’র সঙ্গে। প্রবাসী কমিউনিটির সঙ্গেও সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় অংশ নিচ্ছেন লাইভ শো ও সরাসরি আড্ডায়।

শো সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে জায়েদ খান বলেন, “এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।”

সংশ্লিষ্টরা বলছেন, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শুধুমাত্র বিনোদন নয়—এটি হতে যাচ্ছে প্রবাস ও স্বদেশের মাঝে একটি সংযোগস্থল, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা, সংস্কৃতি এবং সম্ভাবনার গল্পগুলো উঠে আসবে এক আন্তরিক পরিবেশে।

Reneta

ঠিকানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোয়ের প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই রাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপকজায়েদ খানঠিকানাপ্রবাসীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT