চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে ৬০০ টাকায় মিলবে গরুর মাংস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A

রমজান মাসে সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে রাজধানীতে ‘ন্যায্যমূল্যে’ ডিম, দুধ, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ১০ মার্চ থেকে এ বিক্রি কার্যক্রম শুরু হবে। ঈদের আগের দিন পর্যন্ত চল‌বে এ কার্যক্রম। 

গতবছর ২০২৩ সাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে এ বছর গরুর মাংস রাখা হবে ৬০০টাকা কেজি। খাসির মাংস ৯০০ টাকা, ড্রেসড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়। প্রতিটি ডিমের মূল্য রাখা হবে ১০ টাকা ৫০ পয়সা। যা ডিম ছাড়া গতবছরের নির্ধারিত দামের থেকে তুলনামূলক কম। আবার বিক্রির স্পট বেড়েছে ১০টি। গতবার ২০টি স্পটে ফ্রিজিং গাড়িতে মিলতো এসব পণ্য।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শে‌ষে সাংব‌া‌দিক‌দের এ তথ‌্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।

এসময় তিনি  বলেন: ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ করা হ‌য়ে‌ছে আপনারা মানুষকে কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করবেন না। ট্রাক সে‌লের মাধ‌্যমে ঢাকায় কম দা‌মে মাছ ও মাংস বি‌ক্রি করা হ‌বে।

ঢাকার বাইরে এ ধরণের কার্যক্রম নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন: ঢাকায় ৩০ জায়গায় এটা করা হবে। পর্যায়ক্রমে সামর্থ্য অনুসারে এ ব্যাপারগুলো আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করব।

রমজানে বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে আব্দুর রহমান বলেন: রমজান মাসে আমরা কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করব। এবার ডিসিরা তাদের সকল সামর্থ্য নিয়ে বাজার নিয়ন্ত্রণে একমত হয়েছেন।

Reneta

গত রমজানে মাসে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করেছিলো।

এ বিক্রি কার্যক্রমে কোন ধরণের ভর্তুকি দেয় না সরকার। উৎপাদকের কাছ থেকে সরাসরি কিনে তা ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। আবার বাজারের ওপর নির্ভর করে এ ননির্ধারিত দাম ওঠা নামা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘ন্যায্যমূল্যে’গরুর মাংসডিমদুধমাংসসূলভ মূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT