৮ জুলাই থেকে রাত আটটার পরও চলবে মেট্রোরেল

ঢাকা শহরে একটি আধুনিক মেট্রো রেল ট্রেন দ্রুতগতিতে চলন্ত অবস্থায় দেখা যাচ্ছে, শহরের ব্যস্ত পরিবেশের মধ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত আটটার পরও চলবে মেট্রোরেল। এসময় অতিরিক্ত দুটি ট্রেন চলবে। রাত ৮টা ১৫ মিনিটে একটি এবং রাত ৮টা ৩০ মিনিটে একটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন ছেড়ে যাবে। তবে সাধারণ টিকিট ব্যবহার করে এগুলোতে চড়া যাবে না।
গতকাল মঙ্গলবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, এ দুটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা স্টেশন পর্যন্ত চলাচল করবে। শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহারকারী যাত্রী এগুলোতে যাতায়াত করতে পারবেন।
গত বছর ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল চালু হয়। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর কথা রয়েছে।






