চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফরিদুর রেজা সাগরফরিদুর রেজা সাগর
৫:০৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

তখন বাংলাদেশ টেলিভিশন ছিল সংস্কৃতি চর্চার পীঠস্থান। শিল্পী আর কলাকুশলীদের ভিড়ে গমগম করতো টেলিভিশন ভবন। প্রযোজকরা ব্যস্ত থাকতেন নিত্য নতুন অনুষ্ঠান নির্মাণ নিয়ে। দিনরাত কর্ম ব্যস্ততায় মুখর টেলিভিশন ভবন। ক্যামেরাম্যান, লাইটম্যান, সেট ডিজাইনারসহ অনুষ্ঠান নির্মাণে যারা নিয়োজিত তারা কাজ করে চলেছে বিভিন্ন স্টুডিওতে। পরিকল্পনা হচ্ছে। স্ক্রিপ্ট লেখা হচ্ছে। রিহার্সেল হচ্ছে আর জন্ম নিচ্ছে একেকটি অনুষ্ঠান। তখন বাংলাদেশ টেলিভিশন প্রচণ্ড জনপ্রিয়।

বিটিভি’র নাটক মানেই দর্শকপ্রিয় তখন। এ ছাড়াও ছিল ছোটদের অনুষ্ঠান। বিদেশি সিরিয়াল। লাইভ অনুষ্ঠান, বাংলা-ইংরেজি খবর, নতুন কুঁড়িসহ নানা রকম অনুষ্ঠান। সবমিলিয়ে টেলিভিশনে বাংলাদেশ যেন ভেসে উঠতো। এই সময়টাতে ভালো ভালো গানও হয়েছিল বিটিভিতে।

মোস্তফা কামাল সৈয়দ একজন গান পাগল ব্যক্তি। তিনি পরিকল্পনা করলেন ভালো কিছু গান দরকার। স্বনামধন্য প্রযোজক নওয়াজিশ আলী খানকে দায়িত্ব দেয়া হলো। পরিকল্পনা অনুযায়ী তিনি কিছু গান রেকর্ড করলেন। একটি গান লেখার দায়িত্ব দিলেন মনিরুজ্জামান মনিরকে। তিনি তখন তরুণ, পরবর্তীকালে বিখ্যাত গীতিকার। অনেক জনপ্রিয় গানের তিনি রচয়িতা। মনিরুজ্জামান মনির একদিন বিটিভিতে এলেন। নওয়াজিশ আলী খানের কাছে তিনি দুটি কাগজ চাইলেন। বললেন, দিন আজই লিখে দিচ্ছি।

নওয়াজিশ আলী খান বললেন, আমি একটু ঝামেলায় আছি- কাগজটি অন্যখান থেকে নিন।

মনিরুজ্জামান মনির তখন সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে একটি নিজে ধরালেন আরেকটি দিলেন আলাউদ্দিন আলীকে। আলাউদ্দিন আলী মানে বিখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। মনিরুজ্জামান মনির খালি সিগারেটের প্যাকেটটি ছিঁড়ে ভেতরের রাংতার সাদা অংশে কলমের ছোঁয়া দিলেন। কলমের কালির অক্ষরে জীবন্ত হয়ে গেল ছেঁড়া সিগারেটের প্যাকেটের সেই ঝলমলে কাগজটি। গীতিকার মনিরুজ্জামান মনির গানটি লিখে ফেললেন আধা ঘণ্টার মধ্যে। এই কাগজেই লিখলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ…..

আলাউদ্দিন আলীকে বললেন সুর করতে। আলাউদ্দিন আলী গানের সুর দিলেন। আলাউদ্দিন আলী নিজেও গানের কথা ভালো বুঝতে পারতেন। মনিরুজ্জামান মনির এবং আলাউদ্দিন আলী দু’জন মিলে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি তৈরি করলেন। এই গানটি আমাকে বিস্মিত করে। নতুন ধরনের কথা। আলাউদ্দিন আলী সুরও দিলেন নতুন ধরনের। সুরের ভেতরেই দেশাত্মবোধের চেতনা সুস্পষ্ট। গানটি শুনলেই এক ধরনের উদ্দীপনা তৈরি হয়। এই গানটি সবাই পছন্দ করলেন। গানটি একসময় প্রতিদিনই বিটিভিতে বাজতো। আলাউদ্দিন আলী ঠিক করলেন এই গানটিতে কণ্ঠ দেবেন শাহনাজ রহমতউল্লাহ। শিল্পীর কণ্ঠে গানটি তো প্রাণ পেলো। তিনি অসাধারণ গান করেন।

Reneta

শাহনাজ রহমতউল্লাহর কণ্ঠে একটি দেশের গানের জন্ম হলো এবং দেশের মানুষ বুঝলো আমির আগে আমরা আর সবার আগে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রথম বাংলাদেশসবার আগে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৪৭ সদস্যের উপজেলা কমিটি

এপ্রিল ৫, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT