চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আছিয়া থেকে রামিসা, বিচারের মিছিল থামে না

উত্তাল সোশ্যাল মিডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২১, মে ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মিরপুরের পল্লবীতে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে পাশের ফ্ল্যাটের প্রতিবেশী সোহেল রানা ধর্ষণের পর মাথা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় #JusticeForRamisa হ্যাশট্যাগ ট্রেন্ড করছে। অনুরূপ ঘটনায় মাগুরার আছিয়ার কথা তুলে ধরে বিচার ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের পাশাপাশি ২০২৫ সালের মার্চে ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণকারী ৮ বছরের শিশু মাগুরার আছিয়ার ঘটনার সঙ্গে তুলনা করে পোস্ট করা হচ্ছে। একজন লিখেছেন, “আছিয়া থেকে রামিসা, মৃত্যুর মিছিল থামে না। বিচার হয় না বলেই এমন ঘটনা বারবার ঘটছে।” আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী “আছিয়ার ফাঁসির রায় এক বছরেও কার্যকর হয়নি, এখন রামিসা। রাষ্ট্র কী করছে?” হ্যাশট্যাগ দিয়ে  আরেকজন লিখেছেন “#JusticeForRamisa #JusticeForAasiya শিশুরা নিজের বাসায়ও নিরাপদ নয়। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আরিফুল ইসলাম নামের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, রামিশার খুনি রাষ্ট্রীয় অতিথি এখন। জেলে থাকবে, তার হয়ত ২-৩ বছর পর ফাসির রায় হবে,সেটা যাবে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে। কিছু আইনজীবী দাড়াবে খুনির পক্ষে। ১০-১৫ বছর চলে যাবে। রামিসার বাপের ও আমাদের দেওয়া ভ্যাট-ট্যাক্স এর টাকায় খুনি জেলে তিনবেলা খাবে। আপনার মেয়ে এই জায়গায় থাকলে কি করতেন?

Banglabid

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। ১৫ দিন পর এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে।

নুর মোহাম্মদ নামের একজন লিখেছেন, একটা শিশু নিরাপদে বাঁচবে, এটাই তো স্বাভাবিক অধিকার। কিন্তু আজ শিশুরাও নিরাপদ নয়। শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির কঠোর প্রয়োগ হোক। এই দেশ হোক প্রতিটি শিশুর নিরাপদ আশ্রয়স্থল।

উল্লেখ্য, ১৯ মে সকালে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় পাশের ফ্ল্যাটে ডেকে নিয়ে রামিসাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয় এবং মাথা বাথরুমে ফেলে রাখা হয়। প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত রিপোর্টে নিশ্চিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আছিয়ারামিসাসোশ্যাল মিডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT