অপরাধ

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিক গ্রেপ্তার

Four men, including a police officer, standing behind a table with a green cloth. Channel i News - চ্যানেল আই নিউজ

Four men standing indoors, one in police uniform, with a banner in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমিকাকে ডেকে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণ করার পাশাপাশি ভিডিও ধারণ করার অভিযোগের প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকসহ তার দুই বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত প্রেমিক পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের কাকড়া পিংলু (মাগুরা) গ্রামের হামিদুলের ছেলে কামিরুল (২০)।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাতে বাড়ির পাশে ফাঁকা ফসলি মাঠের গভীর নলকূপের ঘরে প্রেমিকাকে ডেকে নেয় প্রেমিক কামিরুল। প্রেমিকা সেখানে গিয়ে তার প্রেমিকের সঙ্গে আরও দুইজনকে দেখতে পায়। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটিও হয়। এক পর্যায়ে প্রেমিকসহ তার দুই বন্ধু জোড়পূর্বক তাকে গভীর নলকূপের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শনিবার রাতেই পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হলে কামিরুলকে গ্রেপ্তার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই কিশোরীর অভিযোগ, তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ইতিমধ্যে কামিরুল নামে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তার মোবাইলে ওই ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে।

 

প্রতিবেদক

শফিউল বারী রাসেল

জয়পুরহাট প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…