চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাগিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৯:৩৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের সামনে পতাকা ও সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিংয়ের ব্যাপারেও কঠোর অবস্থানে প্রশাসন।

শনিবার ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান নতুন সেশনের শিক্ষার্থীদের ক্লাশ শুরুর বিষয়টি নিশ্চিত করেন। এই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বলেও জানান তিনি।

ওহিদুজ্জামান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস আগামী রোববার থেকে শুরু হবে। ইনস্টিটিউট ও বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দেবে। এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের শনিবারের মধ্যে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করতে হবে।

Banglabid

ক্যাম্পাসে নতুন ব্যাচ আসলেই শুরু হয় র‍্যাগিংয়ের ঘটনা। এছাড়াও নবীন শিক্ষার্থীদের বিভিন্ন ছাত্র সংগঠনের দলে ভেড়ানো নিয়ে হয় সংঘর্ষ। তবে এবছর বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাগিংয়ের বিরুদ্ধে  উপাচার্যের ‘জিরো টলারেন্স’ এর নির্দেশনা রয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে কোন ওরিয়েন্টেশন হবে কি-না জানতে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরে জানানো হবে। আপাতত নিজ নিজ বিভাগে ৩ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে।

Reneta

এর আগে ২৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীরা ২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অপরিশোধিত ভর্তি ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে পারবেন। ক্লাস শুরু হওয়ার পরও ৭ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিজ নিজ বিভাগে জমা দিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২২-২৩ শিক্ষাবর্ষজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আই পরিদর্শন করেছেন এমআর নাইন-ডু অর ডাই এর কলাকুশলীরা

পরবর্তী

এলিট একাডেমির নিলামে সর্বোচ্চ দরে কিংসে গোলরক্ষক আসিফ

পরবর্তী
বাফ ফুটবল খেলোয়াড়দের নিলামে অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিট একাডেমির নিলামে সর্বোচ্চ দরে কিংসে গোলরক্ষক আসিফ

বাংলাদেশের নারী হকির খেলোয়াড়রা বল দখলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT