ব্যতিক্রমী চিন্তা ও সৃজনশীল মানুষকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ব্যতিক্রমী চিন্তা ও সৃজনশীল মানুষকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, বিভিন্ন ব্যক্তির উপস্থিতিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যোগ্যতা থাকার পরও আগে যারা স্বাধীনতা পুরস্কার পাননি সেইসব ব্যতিক্রমী চিন্তা এবং মেধার সৃজনশীল মানুষকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (২ মার্চ) দুপুরে স্বাধীনতা পুরস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, পুরস্কারের প্রাথমিক তালিকা করা হয়েছে। দেশের ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ব্যতিক্রম কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এর আগে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সচরাচর এই ধরনের সিদ্ধান্ত নেয়নি কোনো সরকার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





