বাংলাদেশ

বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না: আসিফ নজরুল

আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ নজরুল সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া তার বক্তব্য কভার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগের মত বিতর্কিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে যোগ্যদের এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।

রোববার (২ মার্চ) জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

আগে অনেক বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল জানিয়ে আসিফ নজরুল বলেন, র‌্যাবের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার।

তিনি বলেন, এ পুরস্কারের (স্বাধীনতা পুরস্কার) মহিমা উপলব্ধি করে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের (ওয়াহিদউদ্দিন মাহমুদ) নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন এ পুরস্কার দেখে আপনারা আরও খুশি হবেন। মনে হবে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হচ্ছি।

১০ জনের কম ব্যক্তিকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আসিফ নজরুল।

বিষয়:অধ্যাপক আসিফ নজরুল জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটি স্বাধীনতা পুরষ্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…