চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিন্নাহর নাতি নুসলি ওয়াদিয়ার বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জিন্নাহর নাতি নুসলি ওয়াদিয়ার বিরুদ্ধে জালিয়াতির মামলা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মাই নেশন

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নাতি ও ভারতের ব্যবসায়িক জগতের প্রভাবশালী ব্যক্তি নুসলি নেভিল ওয়াদিয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জাল দলিল ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ।

আজ (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, মুম্বাইয়ের বোরিভালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বাঙ্গুর নগর পুলিশ ৮১ বছর বয়সী নুসলি ওয়াদিয়া, তার স্ত্রী মওরিন ওয়াদিয়া, পুত্র নেস ওয়াদিয়া, জেহাঙ্গীর ওয়াদিয়াসহ আরও তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করে।

মামলার সূত্রপাত একটি ৩০ বছর পুরোনো উন্নয়ন চুক্তি থেকে, যেখানে ওয়াদিয়া পরিবার মালাড এলাকায় তাদের মালিকানাধীন জমি ফারানি হোটেলস প্রাইভেট লিমিটেডকে উন্নয়নের জন্য দেয় এবং চুক্তি অনুযায়ী মোট বিক্রির ১২ শতাংশ ওয়াদিয়াদের পাওয়ার কথা ছিল। তবে ২০০৮ সালে বিক্রির হিসাব ও জমির ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং তা আদালতে গড়ায়। মামলায় বিভিন্ন সময় অসদুদ্দেশ্য, ক্ষমতার অপব্যবহার এবং বাণিজ্যিক বিরোধের অভিযোগ উঠেছে এবং এটি বোম্বে হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে।

ফারানি হোটেলসের প্রধান নির্বাহী মহেন্দ্র চান্দে পুলিশের কাছে অভিযোগ করেন, ওয়াদিয়া পরিবার ২০১০ সালে একটি বাণিজ্যিক মামলায় বোম্বে হাইকোর্টে জাল ও মনগড়া দলিল জমা দিয়েছে। তিনি চলতি বছরের ১৫ মার্চ বাঙ্গুর নগর থানায় এবং ২৪ মার্চ মুম্বাই পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করলেও শুরুতে এফআইআর দায়ের করা হয়নি। পরে ২০ সেপ্টেম্বর আদালতের নির্দেশে পুলিশ এফআইআর রেকর্ড করে।

বাঙ্গুর নগর থানার এক কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ যাচাই করছি এবং বিপুল পরিমাণ নথিপত্র বিশ্লেষণ করার পরই এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে পারব।

ট্যাগ: নুসলি ওয়াদিয়ামোহাম্মদ আলী জিন্নাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ আজ

পরবর্তী
শীর্ষ শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শীর্ষ শিল্পোদ্যোক্তা স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ আজ

ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করলেন ড. ইউনূস

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT