বাংলাদেশ

ট্রান্সকমের প্রতিষ্ঠাতার স্ত্রী ও বড় মেয়ের বিরুদ্ধে জালিয়াতির মামলা

জালিয়াতির অভিযোগে ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা গ্রেপ্তার।

গুলশান পুলিশ স্টেশনের প্রবেশদ্বার ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান পুলিশ স্টেশনের প্রবেশদ্বার, গেট ও বাইক পার্কিং এলাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্রান্সকমের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী ও বড় মেয়ের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানায় ৩ টি মামলা করেছেন মেজ মেয়ে শাযরেহ হক।

এসব মামলায় ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান, সিইও সিমিন হোসেনসহ প্রতিষ্ঠানটির ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলো পিবিআই এর কাছে হস্তান্তর করেছে গুলশান থানা।

পুলিশ জানিয়েছে, অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মামলায় প্রধান আসামি করা হয়েছে ট্রান্সকম লিমিটেডের চেয়ারম্যান শাহনাজ রহমানকে এবং দ্বিতীয় আসামি করা হয়েছে লতিফুর রহমানের বড় মেয়ে এবং ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানকে।

এরইমধ্যে ট্রান্সকম গ্রুপের ৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পিবিআই।

বিষয়:ট্রান্সকম ট্রান্সকম গ্রুপ পিবিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…