চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে হত্যা মামলায় দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:৫৬ অপরাহ্ণ ২৭, জুন ২০২২
- সেমি লিড, অপরাধ, আদালত
A A

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রহিম হত্যা মামলায় দুই সহোদরসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামীকে বিশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সেজনু মিয়া ও তার ভাই মিজানুর রহমান, একই গ্রামের মনছুর আলী, গঙ্গাবর গ্রামের মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে জামাল ফকির। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামী সেজনু মিয়া পলাতক রয়েছেন। অপর তিন আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

মামলার এজাহারে জানা যায়, ২০০৪ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাম জীবনপুর গ্রামের একটি জমির দখল নিতে দণ্ডপ্রাপ্তরা প্রবেশ করে ও হাল চাষ করতে থাকে। এসময় আব্দুর রহিম তাদের বাধা দিলে দণ্ডপ্রাপ্তরা আব্দুর রহিমকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে মো. সুলতান বাদী হয়ে ধনবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. খোরশেদ আলম ও হাসিমুল আক্তার। আসামী পক্ষের আইনজীবী ছিলেন যাইদ হাসান খান বাবু মো. দবির উদ্দিন ভুইয়া ও মো. নাদিম উদ্দিন নিউটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলহত্যাহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT