চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৩, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প-এর চীন সফরের আগেই গতকাল দুই দেশের সম্পর্ক নিয়ে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে রেখেছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘চারটি লালরেখা’ নির্ধারণ করেছে চীন, যেগুলো কোনোভাবেই অতিক্রম করা যাবে না বলে সতর্ক করেছে দেশটি।

যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের চারটি ‘নিষিদ্ধ ক্ষেত্র’ হলো-তাইওয়ান প্রশ্ন, গণতন্ত্র ও মানবাধিকার, রাজনৈতিক ও উন্নয়নপথ এবং চীনের উন্নয়নের অধিকার।

Banglabid

দূতাবাসের পোস্টে বলা হয়,চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের চারটি লালরেখা চ্যালেঞ্জ করা যাবে না।

একই সঙ্গে বেইজিং জোর দিয়ে বলেছে, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উভয়ের জন্য লাভজনক সহযোগিতাই দুই দেশের সম্পর্কের সঠিক পথ।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই ‘চার লালরেখা’ নীতির কথা উল্লেখ করেন ২০২৪ সালের নভেম্বরে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর সঙ্গে বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে।

চীনে ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা
Reneta

তাইওয়ান ইস্যুতে উত্তেজনা
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে চীন। ফলে তাইপের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে উত্তপ্ত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চীনের তাইওয়ানবিষয়ক দপ্তরের মুখপাত্র ঝ্যাং হান বুধবার বলেন, চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক সম্পর্কের আমরা কঠোর বিরোধিতা করি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিরও আমরা দৃঢ়ভাবে বিরোধী। এ অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত।

তিনি আরও বলেন, তাইওয়ান হচ্ছে ‘চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু’ এবং যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা ওয়াশিংটনের আন্তর্জাতিক দায়িত্ব।

যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘ওয়ান চায়না’ নীতির আওতায় তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে কোনো অবস্থান নেয় না, তবে আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা নিশ্চিত করতে সহায়তা দিতে বাধ্য ওয়াশিংটন। গত ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য ১১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন দেয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাকেজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার লালরেখাডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংডোলান্ড ট্রাম্পের চীন সফরসতর্কবার্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে শতাধিক হেক্টর ফসল তলিয়ে গেছে

পরবর্তী

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

পরবর্তী

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

সর্বশেষ

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার আর নেই

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT