চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বন্ধু মিলে একজনকে গলা কেটে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৪
জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ইসমাইল হোসেন আসিফ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার চার বন্ধু। হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে হত্যা করার পর তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়।

সোমবার ৮ জানুয়ারি বেলা ১১টার দিকে ২নং ওয়ার্ড হাজী ইসলাম মিস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটে।

আসিফ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মেস্ত্রী বাড়ির একটি ঘরে প্রায় সময় বসে চার বন্ধু’সহ আড্ডা দিতো আসিফ। এখানে বসে তারা নেশা করতো বলেও অভিযোগ করছে স্থানীয়রা। অন্যদিনের মতো সোমবার সকালেও তারা একসাথে ওই ঘরে এসে একত্রিত হয়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে আসিফ এবং ভিতরে থাকা তার চার বন্ধু বের হয়ে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মারা যায় সে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিক লোকমানকে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একলাশপুর ইউনিয়নছুরিকাঘাতে হত্যানোয়াখালীর বেগমগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ ভবনে আগত শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

জুন ২৮, ২০২৬

বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’

জুন ২৮, ২০২৬

বিদ্যুৎ সরবরাহের দাবিতে টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

জুন ২৮, ২০২৬

রামপুরায় কার্নিশে তরুণকে গুলি ও দুই হত্যায় সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

জুন ২৮, ২০২৬

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সরকারি এমপিদের আশা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT