চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে মামলা

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৫:৫৩ অপরাহ্ণ ০৯, জুন ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৭) হত্যার ঘটনায় রমনা থানা যুবদলের সদ্য বরখাস্ত আহ্বায়ক প্রধান অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুসহ ২০ জনকে অভিযুক্ত করে রমনা মডেল থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী।

এর আগে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিয়াজ ও আলামিন নামে দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রমনা থানা শাখার আহ্বায়ক ছিলেন বিল্লাল হোসেন তালুকদার। মালিবাগ সোহাগ বাস কাউন্টারে চাঁদাবাজির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সোমবার (৮ জুন) রাতে সিদ্ধেশ্বরী আনারকলি মার্কেটের পার্কিং এলাকায় বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে।

স্বজনদের দাবি, রমনা থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু তাকে ডেকে নিয়ে হত্যা করে। হত্যার উদ্দেশ্যেই বেলালকে বুকে ছুরিকাঘাত করা হয় দাবি তাদের। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরপরই দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় রমনা থানা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে।

এ ঘটনায় নিহত বিল্লালের স্ত্রী বাদী হয়ে যে ২০ জনকে অভিযুক্ত করে রমনা থানায় হত্যা মামলা করেছেন তাতে প্রধান অভিযুক্ত রমনা থানা যুবদলের সদ্য বহিস্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু। অন্য আসামীদের মধ্যে আছেন যুবদল নেতা রিয়াজুল ইসলাম ও আল আমিন। তাদের দুজনকেই সকালে আটক করে থানায় আনা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে রমনা থানা পুলিশ।

Reneta

রমনা অপরাধ বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, কারা বিল্লালকে ছুরিকাঘাত করেছে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। খোঁজা হচ্ছে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের এক নেতাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুরিকাঘাতে হত্যাজাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলবিল্লাল হোসেন তালুকদারহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গরমে এসি কেনায় বিশেষ ক্যাম্পেইন: ৮০% পর্যন্ত ছাড় দিচ্ছে পিকাবু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT