চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে প্রদত্ত মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক-২০২৫ পেয়েছেন চার নারী। আজ মনোনীতদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনোনীতদের হাতে পদক তুলে দেন। কল্পনা আক্তার (নারী অধিকার আন্দোলনে অবদানের জন্য), ড. নাবিলা ইদ্রিস (মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান), ড. রুভানা রাকিব (নারী শিক্ষায় বিশেষ অবদান), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবলে অসাধারণ ভূমিকা, বাংলাদেশ নারী ফুটবলের ‘পোস্টার গার্ল’ হিসেবে পরিচিত)

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোকেয়ার আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজে নারীর মুক্তি ও অগ্রগতির একমাত্র উপায় ছিল শিক্ষা- এই উপলব্ধি থেকে বেগম রোকেয়া সাহসিকতার সাথে নারী শিক্ষার আলো ছড়িয়ে দেন। তিনি আরও বলেন, রোকেয়ার হাত ধরেই নারীর ক্ষমতায়নের যে যাত্রা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং সারাদেশে আয়োজিত কর্মসূচির সাফল্য কামনা করেন। দিবসটি ঘিরে রাজধানীসহ দেশব্যাপী সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানামুখী আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার ও স্মরণিকা।

১৮৮০ সালের এই দিনে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত থাকায় পারিবারিক অগোচরে ভাইয়ের সহায়তায় বাংলা, উর্দু, আরবি ও ফারসি শিখে নিজেকে গড়ে তুলেছিলেন তিনি। পরে বিহারের ভাগলপুরে সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বিয়ের পর স্বামীর উৎসাহে নারী শিক্ষার বিস্তারে আরও সক্রিয় হন।

১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করা বেগম রোকেয়া আজও নারী-পুরুষ সমতার সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। তাঁর লেখনি, চিন্তা ও সংগ্রাম বাংলাদেশের নারী আন্দোলনের ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান উপদেষ্টারোকেয়া পদক
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই জয়ে নকআউটে কলম্বিয়া, আশা শেষ নয় কঙ্গোরও

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন চ্যাম্পিয়নদের সভায় প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জুন ২৪, ২০২৬
কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT