নারী

বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বক্তৃতা, বেগম রোকেয়া স্মরণে অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রোকেয়া দিবসে আজ বেগম রোকেয়ার সাহসের প্রশংসা করে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, তার কল্পনা শক্তি অবাক করার মতো।

আজ (৯ ডিসেম্বর) সোমবার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শুধু পদক অর্জনের মধ্যে সাফল্যকে সীমাবদ্ধ না রেখে কে কী করলেন, সেটা তরুণ প্রজন্মকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. ইউনূস বলেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাতে পেরে জাতি গর্বিত।

কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা নারীদের স্বীকৃতি দিতে ৯ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে তাদের দেয়া হয় বেগম রোকেয়া পদক। পদক প্রদান অনুষ্ঠানে বেগম রোকেয়া স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন:

১) পারভীন হাসান, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

২) তাসলিমা আখতার, তিনি একজন বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।

৩) রাণী হামিদ, তিনি একজন বাংলাদেশী দাবাড়ু। তিনি বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার।

৪) শিরিন পারভিন হক, তিনি একজন নারী অধিকার কর্মী। তিনি নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা।

বিষয়:প্রধান উপদেষ্টা রোকেয়া পদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…