বাংলাদেশ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে, তার পাশে অন্যরা দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে, তার সঙ্গে আরও কিছু ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনকে তার নিজ বাসভবন থেকে একদল সাদা পোশাকধারী পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে তার পরিবার।

সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন বলেন, সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের সদস্য ছিলেন।

তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ জনসাধারণের মাঝে আলোচিত।

 

বিষয়:দুর্নীতি রমেশ চন্দ্র সেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…