চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁরা বলেছেন, সজ্জন ব্যক্তি হিসেবে আরেফিন সিদ্দিক মানুষের মাঝে বেঁচে থাকবেন। শুক্রবার বাদ জুমা জানাজার নামাজের পর ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিককে রাজধানীর আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরে দাফন করা হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






