আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত, তার সঙ্গে অন্যরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে উপস্থিত, তার সঙ্গে অন্যরা বসে আছেন, একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধ সম্পর্কের ব্যাপারে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউইয়র্ক সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্প টাওয়ার থেকে আদালতের উদ্দেশে রওয়ানা হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেসময় রাস্তায় ছিল কড়া নিরাপত্তা। পুলিশি প্রহরায় বিকল্প পথে আদালত ভবনে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। আত্মসমর্পণের পর তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও ছবি তুলে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। পরে শুনানির জন্য আদালত কক্ষে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, শুনানির পর এই মামলায় ডোনাল্ড ট্রাম্পের জামিন হওয়ার সম্ভাবনাই বেশি। আদালতে ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে ছিল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ভিড়। তবে মামলার গুরুত্ব বিবেচনায় আদালতের ভেতরে ক্যামেরা ও মোবাইল ফোনসহ সব ধরনের ডিভাইসের ব্যবহার ছিল নিষিদ্ধ।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…