বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সোমবার ১৬ নভেম্বর দুপুরে তিনি মন্ত্রণালয়ে যান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পিটার হাসের এই সফরের কারণ এবং তিনি কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পিটার হাস ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

গত শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকায় এসেছেন পিটার ডি হাস। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়:পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…