অপরাধ

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন গ্রেপ্তার

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ আকরাম হোসেন, ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান, গ্রেপ্তার হওয়ার সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ এর একটি দল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, ‘আজ রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:র‍্যাব-৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…