বাংলাদেশ

প্রাক্তন প্রতিমন্ত্রী জিনাতুন নেসার জীবনাবসান

প্রাক্তন প্রতিমন্ত্রী জিনাতুন নেসার ছবি, জীবনাবসান সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন প্রতিমন্ত্রী জিনাতুন নেসার ছবি, বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনাবসান সংক্রান্ত ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদপিণ্ড ও ফুসফুসের জটিল অসুখে ভুগছিলেন।

রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিনাতুন নেসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই পুত্র এবং অসংখ্য আত্মীয় স্বজন ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

তিনি সপ্তম ও নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে তিনি ১৯৯৬ সালের ডিসেম্বর মাস থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা এবং পরে মহিলা ও শিশু বিষয়ক মনত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালে বেগম রোকেয়া পদকে ভুষিত হন।

তিনি রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রাজশাহীর হেতমখাঁ গোরস্সহানে তাকে দাফন করা হবে।

বিষয়:মারা গেছেন সাবেক প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…