সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
সোমবার ১৯ আগস্ট রাতে ডিএমপির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার ২০ আগস্ট রিমান্ডের আবেদন করে তাকে আদালতে হাজির করা হবে।








