সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার

সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের ছবি, তিনি একটি অফিসে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৬ অক্টোবর) রাতে ঢাকা রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৭ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। দুই বছর পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এ কর্মকর্তা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






