কিশোরগঞ্জ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর

সামাজিক অনুষ্ঠানে ভাঙচুরের সময় ভিড় ও ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক অনুষ্ঠানে ভাঙচুরের সময় উপস্থিত মানুষের ভিড় ও ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশের মতো কিশোরগঞ্জের বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসা ও জেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে তারা কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস এক্সকেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়।

পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালায়।

এরপরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে একটি মোটরসাইকেলে আগুন দেয়।

বিষয়:আবদুল হামিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…