আদালত

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন নামঞ্জুর

মান্নানের জামিন অস্বীকৃতি নিয়ে আদালত ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত ভবনে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন অস্বীকৃতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন মান্নানের আইনজীবীরা। তবে জামিন নামঞ্জুর করেন বিচারক নির্জন কুমার মিত্র।

এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে বাড়ানো হয় আদালতের নিরাপত্তা।

আদালতে জামিন শুনানি শুরু হলে উত্তপ্ত বাক্যবিনিময় হয় দু’পক্ষের আইনজীবীদের মধ্যে। আধাঘণ্টার শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের কথা শুনার পর জামিন নামঞ্জুর করেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র।

শুনানি শেষে বের হয়ে পুলিশ রিমান্ড না চাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী।

বিষয়:এম এ মান্নান জামিন নামঞ্জুর সাবেক পরিকল্পনামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…