আদালত

ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর

গোলাম দস্তগীরসহ অন্যান্যদের রিমান্ডে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের ৫ দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরসহ অন্যান্যরা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হত্যা মামলায় সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আাদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত পারভেজ হত্যা মামলায় ফতুল্লা থানা পুলিশ গোলাম দস্তগীরকে শ্যোন অ্যারেস্ট দেখায়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২২ আগস্ট পারভেজ হোসেন (২৩) হত্যার ঘটনায় তার বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, গোলাম দস্তগীর গাজীসহ ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়।

ঢাকার শান্তিনগরে একটি বাসা থেকে ২৪ আগস্ট গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। পরে ১৯ জুলাই চনপাড়া বস্তির সামনে পুলিশের গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান হতা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২৫ আগস্ট ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে আড়াইহাজারের দুটি হত্যা মামলায় পাঁচদিন এবং বুধবার পারভেজ হত্যা মালায় পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিষয়:৫ দিনের রিমান্ডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…