আদালত

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে, গ্রেফতারকৃত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান আসামি পারভেজ হত্যা মামলার রিমান্ডে, গ্রেফতারকৃত ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মেহরাজ ইসলামকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মেহেরা মাহবুবের আদালত এই আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

গত বুধবার মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১ ও র‍্যাব-১৩।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসিকে কেন্দ্র করে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। ঘটনাটি পরে মীমাংসা করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পারভেজকে ঘিরে ধরে ৩০ থেকে ৪০ জন।

সেসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন।

বিষয়:৫ দিনের রিমান্ডে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারভেজ হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…