চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ছবি, হাসিমুখে ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয় মনমোহন সিংকে। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক।

Banglabid

এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিং ১৯৯১ সালে রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এরপর ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গাহে এলাকাটি বর্তমানে পাকিস্তানের অংশ। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারতের সাবেক প্রধানমন্ত্রীর ‍মৃত্যুমনমোহন সিং মারা গেছেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিব না থাকায় ‘হতাশ’ খালেদ মাহমুদ

পরবর্তী

আজিজুলের পর বিপিএলে দল পেলেন ইমন

পরবর্তী
বিপিএলে দল পেয়েছেন ইমন, বিমানবন্দরে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিজুলের পর বিপিএলে দল পেলেন ইমন

সৈয়দ হক ও রাবেয়া খাতুনের ছবি, বাংলা সাহিত্যের দুই দিকপাল. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT