ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) ও কূটনীতিক রিপোর্টারদের সংগঠন (ডিক্যাব) এর সাবেক সভাপতি এবং বার্তা সংস্থা ইউএনবি’র সাবেক চিফ করেসপন্ডেন্ট শামীম আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ জুলাই) ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আসরের নামাজের পর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদে তার জানাজার নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
সাংবাদিক শামীম আহমদ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টারের হিসেবে দায়িত্ব পালন করেছেন। শামীম আহমদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শোক জানিয়েছেন।







