বাংলাদেশ

সাংবাদিক শামীম আহমেদের মৃত্যুতে জেবস’র শোক প্রকাশ

Channel i logo with Bengali text on a black background. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel i logo featuring Bengali script on a black background, representing a prominent Bengali-language news portal. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিনিয়র সাংবাদিক শামীম আহমেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)- এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।

সোমবার (৭ জুলাই) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক শামীম আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

এর আগে সোমবার সকালে ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউএনবির সাবেক চিফ রিপোর্টার ও সিটি এডিটর ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মা, চার ভাই, তিন বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়:বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শামীম আহমেদ শোক প্রকাশ সিনিয়র সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…