চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি আবদুর রহমান বদি কারাগারে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:২৫ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ২১ আগস্ট কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক হামিমুন তানজিন আবদুর রহমান বদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী মোহাম্মদ শাহীন জানান, টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার্জ ওয়ারেন্ট মূলে র‌্যাব আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করেন। ওই আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তা, টেকনাফ থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তার কাছ থেকে রিমান্ডের একটি আবেদন পাঠানো হচ্ছে বলে আদালতকে অবহিত করেন। কিন্তু রিমান্ডের আবেদনটি আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আবেদন প্রাপ্তির পর রিমান্ড শুনানি হবে বলে জানান বিচারক।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, গত ১৯ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আবদুর রহমান বাদি হয়ে পৃথকভাবে ৩টি মামলা করেছেন।

গত ৫ আগস্ট রাতে তাদের পরিবারের মালিকানাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন ও আব্দুল্লাহ ব্রার্দাস ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা ভাংচুর ও লুটপাট এবং হত্যা চেষ্টার ঘটনায় ৩ ভাই এই মামলাগুলো দায়ের করেন। যেখানে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের পুত্র টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহানসহ ১৫০ জনের বেশি মানুষকে আসামি করা হয়।

এর আগে, কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে মঙ্গলবার ২০ আগস্ট রাতে চট্টগ্রাম শহর থেকে আটক করে র‌্যাবের একটি দল। সীমান্তের বহুল আলোচিত এই সাবেক এমপিকে মাদক মানবপাচারসহ নানা অপরাধসাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রহমান বদিকক্সবাজারকারাগারসাবেক এমপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT