আদালত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে যাওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে নেওয়ার সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যাত্রাবাড়ী থানার যুবদল নেতা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিএমএম আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার রাতে এবিএম খায়রুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আদালতে তার পক্ষে কোন জামিনের আবেদন করেনি কেউ। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডেরও কোন আবেদন ছিল না। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানির পর কড়া পুলিশ পাহারায় খায়রুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হন আব্দুল কাইয়ূম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় চলতি বছরের ৬ জুলাই নিহতের বাবা আলাউদ্দিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এবিএম খায়রুল হককে ৪৪ নং আসামি করা হয়।

এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেওয়া এই সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়:এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হত্যা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…