অপরাধ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (২৫ জুন) বুধবার এই তথ্য নিশ্চিত করে ডিবি সূত্র জানিয়েছে, রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় এই মামলাটি (মামলা নম্বর-১১) দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। কাজী হাবিবুল আউয়ালও এই মামলার একজন আসামি।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছিলেন। রোববার সন্ধ্যায় পর সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনার পর আলোচনায় আসে তার নাম।

এর আগে রোববার রাতে হাবিবুল আওয়ালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) কার্যালয়ে আনা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে। যদিও ডিবির পক্ষ থেকে রাতেই বিষয়টি অস্বীকার করা হয়।

বিষয়:কাজী হাবিবুল আউয়াল সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…