অপরাধ

বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার

বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপু গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপু দেখা যাচ্ছে, তিনি গ্রেপ্তার হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান। তিনি বলেন, তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জানা যায়, তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রাগিবুল হাসান রিপু। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

 

বিষয়:গ্রেপ্তার বগুড়া সাবেক সংসদ সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…