চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৬:২৮ অপরাহ্ণ ২৬, মে ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
জেবুন্নেছা কারাগারে, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যর দায়ের করা মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ২৬ মে দুপুরে জেবুন্নেছা আফরোজকে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এই আদেশ দিয়েছেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, জেবুন্নেছা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহর দায়ের করা একটি মামলায় তাকে পুলিশ আদালতে নিয়ে আসে।

Banglabid

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে দৃশ্যমান গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তা নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৬ মে জেবুন্নেছা আফরোজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি। তার স্বামী বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ। ২০১৪ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য থাকা অবস্থায় শওকত হোসেন হিরণের মৃত্যুর পর ওই আসনে উপ-নির্বাচনে হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ এমপি হিসেবে নির্বাচিত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারাগারবরিশাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT