সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।
সেসব মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা৷
উপাধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য।
১৯৯১ সাল থেকে শুরু করে সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন এমপি হিসেবে নির্বাচিত হন তিনি।
পরে কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।







