অপরাধ

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানের সময় ইকবাল বাহারকে আটক করে পুলিশ, বাংলাদেশে পুলিশি অভিযান চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।

জানা গেছে, ইকবাল বাহারের বিরুদ্ধে রাজধানীর গুলশান, মিরপুর মডেল এবং যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড সংশ্লিষ্ট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

বিষয়:আইজিপি আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…