পরিবেশ

সুন্দরবনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সুন্দরবনে দুই কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুন্দরবনে দুই কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তীব্র তাপদাহের মধ্যে সুন্দরবনের প্রায় ২ কিলোমিটার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব সুন্দরবন এলাকায় লাগা আগুন প্রায় ২২ ঘণ্টা পরও নেভেনি। আগুন লাগার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।

শনিবার (৪ মে) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ও গুলশাখালীর মাঝামাঝি এলাকায় আগুনের ঘটনা ঘটে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা আনিসুর রহমান জানান, বনের ভেতরে মধু সংগ্রহে যাওয়া মৌয়ালদের থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

তিনি আরও বলেন, পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে থেকে আগুন নিয়ন্ত্রণ কাজ তদারকি করছেন। আগুনে বনের পশুপাখি এবং কী পরিমাণ বনাঞ্চল পুড়ে গেছে, তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

বিষয়:আগুন তদন্ত কমিটি সুন্দরবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…