চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

দেশের এ্যামেচার রেডিও অপারেটরদের সংগঠন “এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এআরএবি)” এর ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জিল্লুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনুপ কুমার ভৌমিক।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আশফাক আহমেদ (সিনিয়র সহ-সভাপতি), সৈয়দ সামছুল আলম (সহ-সভাপতি), এ এফ এম ফাহমিদুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), আহসান ফিরোজ (কোষাধ্যক্ষ) এবং সাদিকুর রহমান (সাংগঠনিক সম্পাদক)। কার্যনির্বাহী কমিটির অপর সদস্যবৃন্দ হলেন- মনিরা বেগম হ্যাপী, আব্দুল্লাহ আল হুজাইফা, তানজিম খান এবং মুরাদ হোসেন।

১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এআরএবি’র সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে পরিচয় করিয়ে দেয়া হয়। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

প্রাকৃতিক দুর্যোগকালে ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থাকে রেডিও যন্ত্রপাতি ও বেতার তরঙ্গের সাহায্যে পুন:স্থাপনের মাধ্যমে দুর্গত মানুষকে সাহায্য করাই এ্যামেচার রেডিও চর্চার মূল উদ্দেশ্য। সম্প্রতি আকষ্মিক বন্যায় ফেনী ও আশপাশের জেলা প্লাবিত হলে ফোন, ইন্টারনেটসহ সকল প্রচলিত যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় রেডিও যন্ত্রপাতি নিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন করতে এগিয়ে যায় স্বেচ্ছাসেবী সংগঠন এআরএবি’র সদস্যরা।

তারা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করে এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা ও সংগঠনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ্যামেচার রেডিও এ্যাসোসিয়েশনকমিটিকার্যনির্বাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জুন ২৮, ২০২৬

সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কারা গেল নকআউটে

জুন ২৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT