বাংলাদেশ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, যা জাতীয় দিবস বাতিলের সংবাদে ব্যবহৃত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রীকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। কমিটি প্রয়োজনে নতুন কোনো সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান; অর্থ উপদেষ্টা প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

কমিটির সভা প্রয়োজন অনুযায়ী আয়োজন করা হবে এবং অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

বিষয়:কমিটি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন মন্ত্রিপরিষদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…