রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

বাংলা ভাষায় চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ ও বিনোদন ওয়েবসাইটের প্রতীক. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বামপন্থী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জান্নাতুল নাইমকে আহ্বায়ক এবং রাকিব হোসেন ও লিটন কুমার দাসকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির ঘোষণা করা হয়েছে। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন -নিবিড় হাসান টুটুল, আশফাক অনিক, শীত কুমার উরাং, কৌশিক কুমার মোহন্ত, রামিশা তাবাসসুম ও সাকিব হাসান। এছাড়াও কমিটির দুটি পদ ফাঁকা রাখা হয়েছে। পরবর্তীতে সেটা সমন্বয় করা হবে।

নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মিখা পিরেগু।

আগামী তিন মাসের মধ্যে এই কমিটি সম্মেলনের আয়োজন করবে।

বিষয়:রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…